=ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।
2/ Where there is a will, there is a way.
= ইচ্ছা থাকলে উপায় হয়।
3/ To cast pearls before swine.
= উলুবনে মুক্তা ছড়ানো।
4/ Better late than never.
=একেবারে না হওয়ার চেয়ে দেরীতে হওয়াও ভালো।
5/ It takes two to make a quarrel.
= এক হাতে তালি বাজে না।
6/ One swallow doesn't make a summer.
= এক মাঘে শীত যায় না।
7/ Might is right.
=জোর যার মুল্লুক তার।
8/ Get rid of one who has served the purpose.
= কাজের সময় কাজী, কাজ ফুরাইলে পাজী।
9/ Habit is the second nature.
= ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
10/ Nero fiddles while Rome burns.
= কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
11/ Out of sight, out of mind.
=কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
12/ There is no smoke without fire.
=কারণ বিনা কার্য হয় না; যা রটে তার কিছু ঘটে
13/ To add insult to injury.
= কাঁটা গায়ে লবনের ছিটা দেয়া।
14/ To set a thief to catch a thief
= কাঁটা দিয়ে কাঁটা তোলা।
15/ What is lotted cannot be blotted.
=কপালের লিখন না যায় খন্ডন।
16/ To count one's chickens before they are hatched.
= গাছে কাঁঠাল গোঁফে তেল।
17/ Fool to others to himself a sage.
=গাঁয়ে মানেনা আপনি মোড়ল।
18/ Practice makes perfect.
=গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
19/ To rob Peter to pay Paul.
=গরু মেরে জুতা দান।
20/ To water the top of a plant after laying the axe to its root.
= গোড়া কেটে আগায় পানি দেয়া।
@@@@@ Written by A.Aziz@@@@@

Comments
Post a Comment