1/ A rouge is deaf to all good.
= চোর না শুনে ধর্মের কাহিনী।
2/A tempest in a tea-pot.
= চায়ের কাপে ঝড় তোলা।
3/ Birds of a same feather flock together.
= চোরে চোরে মাস্তাতো ভাই।
4/Good wine needs no bush.
= চেনা বামুনের পৈতা লাগে না।
5/ Nothing like stealing if it goes undetected.
= চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা।
6/ Rogues supplant justice.
= চোরের মার বড় গলা।
7/ To rob the robber.
= চোরের উপর বাটপারি করা।
8/ Handsome is what handsome does .
= জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো ।
9/ Nothing succeeds like success.
= জয়কালে ক্ষয় নাই, ঝুঁকি না নিলে লাভ হয় না ।
10/ Those who are born must die.
= জন্মিলে মরিতে হবে অমরকে কোথা যাবে
11/ Make hay while the sun shines .
= ঝোপ বুঝে কোপ মারা।
12/ A golden key can open any door.
= টাকায় বাঘের দুধ মিলে।
13/ Lend your money and loss your friend .
= টাকায় বন্ধুত্ব নষ্ট হয়।
14/ Money brings money.
= টাকায় টাকা আনে।
15/ A guilty mind always suspicious.
= ঠাকুর ঘরে কেরে, আমি তো কলা খাইনি।
16/ Nothing like force.
=ঠেলার নাম বাবাজি।
17/To carry coal to new castle.
= তেল মাথায় তেল দেয়া।
18/ I know the ins and outs more than you do.
= তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।
19/Better an empty house than an ill tenant .
= দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
20/ Blessings are not valued till they are gone.
= দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না।
21/ Breed up a crow, and it will pluck your eyes.
= দুধ কলা দিয়ে কাল সাপ পোষা।
22/ He who follows two hares catches neither .
= দুই নৌকায় পা দিলে কোনোটায়ই উঠা যায় না।
23/ To be satisfied with an inferior substitute.
= দুধের স্বাদ ঘোলে মিটানো।
24/ A cat loves fishes but is loath to wet her feet.
= ধরি মাছ না ছুঁই পানি।
25/ A bad workman quarrels with his tools
= নাচতে না জানলে উঠান বাঁকা।
26/ Something is better than nothing.
= নাই মামার চেয়ে কানা মামাই ভালো।
27/ Oil your own machine.
= নিজের চরকায় তেল দেও।
28/ A mad man and a animal have no difference.
= পাগলে কি না বলে, ছাগলে কী না খায়।
29/ All that is old is not bad.
=পুরান চাউল ভাতে বলে।
30/The grapes are sour.
=আঙুর ফল টক/ পায় না তাই খায় না।

Nice post
ReplyDelete