সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই।
এতে কপাল যথেষ্টই ফোলে,
কিন্তু ভাগ্য একটুও ফোলে না !"
( কাজী নজরুল ইসলাম)
2/"পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর
মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা
ছেলেদের সাথে যাবে না,
তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।"
(রবার্ট মুগাবে)
3/ "যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয়
দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের
সাথে লড়াই করা কিভাবে শিখবে?"
(শের-এ-বাংলা এ কে ফজলুল হক)
4/"সূর্যের মতো দীপ্তিমান হতে হলে
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।"
(এ পি জে আব্দুল কালাম)
5/"অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে
সময় নষ্ট না করে নিজেকে বরং
উপযোগী করে তোল যাতে অন্যেরা
তোমার অটোগ্রাফ সংগ্রহ করে !"
(জর্জ বার্নার্ড শ)
6/ "ভীরুরা মরার আগে বারে বারে মরে।
সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।"
(উইলিয়াম শেক্সপিয়র)
7/"যদি তোর ডাক শুনে কেউ না
আসে তবে একলা চলো রে !"
( রবীন্দ্রনাথ ঠাকুর)
8/"তোমার ক্রোধ কে ধমিয়ে রাখ,
নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে !"
(হোরেস)
9/"যে মিথ্যায় মঙ্গল নিহিত তা
অসৎ উদ্দেশ্যে প্রণোদিত
সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর !"
(শেখ সাদি)
10/ "অনুকরণ নয়, অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন, নিজেকে জানুন,
নিজের পথে চলুন !"
(ডেল ক্যার্নেগি)
11/ "যেখানে পরিশ্রম নেই
সেখানে সাফল্য ও নেই ।"
(উইলিয়াম ল্যাংলয়েড)
12/ "সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে
কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।"
(ডব্লিউ এস ল্যান্ডের)
13/ "আপনি যদি গরীব হয়ে জন্ম নেন
তাহলে এটা আপনার দোষ নয়,
কিন্তু যদি গরীব থেকেই মারা
যান তবে সেটা আপনার দোষ!"
(বিল গেটস)
14/"একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে
আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু All বিষয়েই
পাশ করে। এখন সে মাইক্রোসফটের
একজন ইঞ্জিনিয়ার আর আমি
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা"
(বিল গেটস)
15/"যারা কাপুরুষ তারাই
ভাগ্যের দিকে চেয়ে থাকে,
পুরুষ চায় নিজের শক্তির দিকে।
তোমার বাহু, তোমার মাথা
তোমাকে টেনে তুলবে,
তোমার কপাল নয়।"
(ডঃ লুৎফর রহমান)
16/ "যারা বলে impossible,
impossible তাদের দুয়ারেই ,
বেশি হানা দেয়।"
(জন সার্কল)
17/"আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি
কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।"
(মাইকেল জর্ডান)
18/"যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে,
আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে
সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।"
(ফ্রান্সিস বেকন)
19/ "সফলতা সুখের চাবিকাঠি নয় বরং
সুখ হল সফলতার চাবিকাঠি।
আপনার কাজকে যদি আপনি মনে
প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ
যদি আপনি নিজের কাজ নিয়ে
সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন।"
(Albert Schweitzer)
20/ "বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।"
(Milton)
21/ "হ্যাঁ এবং না কথা দু'টো সবচেয়ে পুরনো
এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই
সবচেয়ে বেশি ভাবতে হয়।"
(পীথাগোরাস)
22/"অসম্ভব শব্দটি মুর্খের ,
অভিধানেই পাওয়া যায়"
(নেপোলিয়ন বোনাপার্ট)

great
ReplyDelete