নিজেদের মাঠে এক কথায় নাপোলিকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন লীগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে নাপোলিকে 3-1 গোলে হারায় বার্সেলোনা।বার্সেলোনার হয়ে গোল তিনটি করেন সুয়ারেজ,মেসি এবং ক্লেঁমো লংলে। নাপোলির হয়ে ব্যবধান কমান লরেন্সো ইনসিনিয়ে। চারটি গোলই হয় প্রথমার্ধে। নাপোলির মাঠে 1-1 গোলে ড্র হওয়ায় (4-2) গোলের ব্যবধানে শেষ আটে জায়গা করে নেয় মেসির বার্সেলোনা।
প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে নাপোলি এবং প্রথমার্ধের দ্বিতীয় মিনিটের সময় তাদের সামনে সুযোগ আসে কিন্তু মের্টন্স এর সট ক্রসবারে লেগে ফিরে আসে। নাপোলির আক্রমন সামলে আস্তে আস্তে খেলায় ফিরে আসে বার্সেলোনা । এবং দশম মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। ইভান রাকিতিচের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন লংলে। ২৩ তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মেসি বল নিয়ে ডিবক্সে ডুকলে নাপোলির 3-4 জন খেলোড়ার মেসিকে ঘিরে ফেলে একপর্যায় মেসি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যান কিন্তু নিজেকে সামলিয়ে কোনাকোনি সটে বল জালে জড়ান।
এর কয়েক মিনিট পর মেসি আবারো বল জালে জড়িয়ে ছিলেন কিন্তু রাকিতিচের ক্রস বুক দিয়ে রিসিভ করার সময় বল তার হাত স্পর্শ করায় ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।প্রথমার্ধের যোগ করা সময়ে মেসিকে ফাউল করায় রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন এবং সফল স্পট কিকে ব্যবধান আরো বাড়ান সুয়ারেজ। কিছুক্ষণ পর মের্টেন্সকে রাকিতিচ ফাউল করলে পেনাল্টি পায় নাপোলি। সফল স্পট কিকে ব্যবধান কমান ইনসিনিয়ে।
দ্বিতীয়ার্ধে আক্রমন, পাল্টা আক্রমনে খেলা জমে উঠে।কিন্তু কোনো দলই আর কাঙ্ক্ষিত গোলের দেখা পায় না। খেলার ৮১তম মিনিটে চমৎকার হেডে জাল খুঁজে নেন আর্কিদিউস মিলিক। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল দেননি রেফারি। বাকি সময়ে বার্সেলোনাকে প্রবল চাপে রাখে সফরকারীরা। কিন্তু জালের দেখা আর মেলেনি।
একই সময় শুরু হওয়া বায়ার্ন - চেলসি ম্যাচে চেলসিকে 4-1 গোলে হারিয়ে হারিয়ে দুই লেগ মিলে 7-1 গোলের ব্যবধানে শেষ আটে পৌঁছে গেলো বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন লীগের শেষ আটে মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

Comments
Post a Comment