FREE FIRE GAME IS DESTROYING OUR YOUNG GENERATION

 Free fire একটি গেমসের নাম। যেটা এখন সারা বিশ্বে খুবই জনপ্রিয়। এ গেমসটি অনলাইনে একসাথে অনেকজনের সাথে খেলা যায়। এ গেমসটির দ্বারা বর্তমানে যুব সমাজ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। Free fire games আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

Free fire গেমসের কারনে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এ গেমসটি এক প্রকার আসক্তির মতো।তরুন প্রজন্ম এটার প্রতি এতোটাই আসক্ত যে সকাল, বিকাল এমনকি রাত প্রায় সারাক্ষণই এটা নিয়ে পড়ে থাকে। তরুন প্রজন্ম Free fire নিয়ে এতোটাই ব্যস্ত থাকে  যে তাদের পড়ালেখার প্রতি কোনো খেয়ালই থাকে না। তারা সারাদিন না খেয়ে থাকতে পারবে কিন্তু Free Fire না খেলে থাকতে পারবেনা। বাংলাদেশের অধিকাংশ যুবকই Free Fire এ আসক্ত। মাঝে মাঝে দেখা যায় রাস্তার পাশে বা দোকানের পাশে এমনকি বাগানের মধ্যে বসেও অনেক যুবক একসাথে বসে Free fire খেলে। এ গেমসটি খেলার কারনে অনেক ছেলেরা পিতামাতার অবাধ্য সন্তানে পরিণত হয়। এটা এমন একটা গেম যেটা শেষ না হওয়া পর্যন্ত কেউ খেলা ছেড়ে উঠতে চায় না তখন বাবা মা কোনো কাজে ডাকলেও সে ডাকে সারা দেয় না। 15-25 বছরের ছেলেরাই এ গেমসে বেশি আসক্ত। শিশুরাও এ গেমসের আওতার বাহিরে নয়। যখন অন্যরা Free Fire গেমসটি খেলে তখন তাদের চারপাশে 6-12 বছরের বাচ্চাদেরকেও দেখা যায়। তারা তাদের খেলাগুলো দেখে।  কিভাবে তারা খেলে সেগুলো দেখে এবং পরবর্তীতে বাসায় গিয়ে বাবা মা অথবা বড় ভাইয়ের ফোনে খেলার চেষ্টা করে।এবং একসময় তারাও Free fire এ আসক্ত হয়ে যায়। অনেক সময় Free Fire খেলার জন্য মোবাইল কিনে দিতে সন্তানরা বাবা মার কাছে বায়না ধরে।তারা যখন ফোন কিনে না দেয় তখন তারা বাসা থেকে টাকা চুরি করে ফোন কিনে।যার ফলে একসময় তাদের সাহস বেড়ে যায় এবং বাহিরে চুরি কিংবা ডাকাতি করতে দ্বিধা-বোধ  করে না।

Free fire গেমসটি আমাদের তরুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের তরুন প্রজন্ম পড়ালেখা এবং কাজকর্মে মনযোগ না দিয়ে Free fire এর দিকে বেশি মনযোগ দিচ্ছে। যার ফলে তারা দিনদিন সমাজের জন্য বোঝা স্বরূপ হয়ে যাচ্ছে। Free fire যেহেতু একটি অনলাইন গেমস সেহেতু এটা খেলতে অনেক মেগাবাইট প্রয়োজন হয়। এটা যারা খেলে তারা যেহেতু কোনো কাজ করে না সেহেতু মেগাবাইট কেনার জন্য পরিবার থেকেই বিভিন্নভাবে টাকা নিয়ে তারপর মেগাবাইট কিনে।Free fire গেমসটি খেলার কারনে অচিরেই অনেক ছেলেরা তাদের মূল্যবান চোখ হারাতে যাচ্ছে। যেহেতু তারা সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে মোবাইল থেকে যে আলোটা বের হয় সেটা আমাদের চোখের উপর ব্যাপক প্রভাব ফেলে। একটা সময় দেখা যায় যে অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে ঘোলাটে দেখি ইত্যাদি।এখন আমাদের তরুন প্রজন্মকে Free fire নামক আসক্তি থেকে মুক্ত করতে হলে অবশ্যই পরিবারকে  বিশেষ করে বাবা মাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাবা মায়ের উচিত সন্তানকে সুশিক্ষা প্রদান করা যাতে তারা আজেবাজে কাজে সময় নষ্ট না করে। সন্তানকে মোবাইল ফোন থেকে দূরে রাখা। সন্তানকে সবসময় চোখে চোখে রাখা। সন্তান সারাদিন কি করে সেসব কিছুর প্রতি লক্ষ্য রাখা।তাছাড়া সরকারের ও উচিত যেসব গেমস আমাদের তরুন প্রজন্মের জন্য ক্ষতিকর সেগুলো বন্ধ করে দেয়া।

যেহেতু Free fire আমাদের তরুন প্রজন্মকে ধ্বংস করার একটি হাতিয়ার সেহেতু আমাদের সকলেরই উচিত এটিকে বয়কট করা। এবং যারা এটাতে আসক্ত তাদেরকে বুঝানো যে এটা তাদের জন্য খুবই ক্ষতিকর। কেননা এটা তাদের মূল্যবান সময়কে হত্যা করছে।তাই প্রিয় যুবক ভাইয়েরা আসুন আমরা Free fire বর্জন করি এবং পড়ালেখায় মনযোগী হই।

Comments