My Dream Girl



সবার জীবনেই স্বপ্ন থাকে যে তার জীবনে এমন কেউ আসুক যে তার অগোছালো জীবনটাকে গোছিয়ে সুন্দর করে তুলবে।যাকে পেলে সে সুখী হবে।আমার জীবনেও ঠিক তেমনি একটা স্বপ্ন আছে।আমিও চাই আমার লাইফে এমন কেউ আসুক যাকে পেলে আমার লাইফটা আরো চমৎকার হবে। চলুন আজ আমার Dream girl সম্পর্কে একটু লিখা যাক।  

     সবারই চাওয়া থাকে বা স্বপ্ন থাকে একটা সুন্দর জীবন যাপন করা। যেখানে থাকবে বাবা- মা , ভাই-বোন, স্বামী-স্ত্রী,  সন্তান ইত্যাদি। সব ছেলের মনেই কোনো না কোনো Dream Girl থাকে। যাকে সে নিজের মতো কল্পনা করে। নিজের মতো ভাবে।আমিও আমার Dream girl কে নিজের মতো ভেবে রেখেছি।আমি চাই আমার লাইফে এমন একজন আসুক যে শুধু আমাকেই ভালোবাসবে। আমার খেয়াল রাখবে।যে সারাক্ষণ আমায় নিয়ে ভাববে।যার মায়াবি মুখের দিকে তাকালে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে।শুধু যে সে-ই ভালোবাসবে, কেয়ার করবে তা না। আমিও আমার Dream Girl কে অসম্ভব ভালোবাসবো। সে কষ্ট পায় এমন কোনো কাজই করবো না। আমি এমন একজনকে চাই যে আমার কথাগুলো মনযোগ দিয়ে শুনবে। আমার কথার গুরুত্ব দিবে। আমার সংসারটাকে নিজের হাতে গোছিয়ে রাখবে।একটা কথা আমার Dream Girl কে সুন্দরী হতে হবে না।তার একটা সুন্দর মন থাকলেই হবে। মানুষের বাহ্যিক সৌন্দর্য নয় ভিতরের সৌন্দর্যই আসল। আমি চাই আমার Dream girl সবসময়ই পর্দায় থাকবে। যাদের সাথে দেখা দেয়া বা কথা বলা হারাম তাদের সাথে দেখা বা কথা বলবে না। আমি চাই আমার Dream Girl ঠিকমতো নামায পড়বে রোযা রাখবে।কেননা আমি আমার Dream girl এর সাথে দুনিয়ায়ও একসাথে থাকতে চাই এবং মৃত্যুর পর জান্নাতেও একসাথে থাকতে চাই।আমি যদি ভোরে নামাযের সময় ঘুমিয়ে থাকি  আমাকে জাগিয়ে দিবে।আমি যদি কখনো নামায পড়তে গড়িমসি করি কিংবা কোনো খারাপ কাজ করি তাহলে আমাকে শাসন করবে।আমার অনুমতি ব্যতীত কোনো কাজ করবে না বা কোথাও যাবে না। যেহেতু আমি তার স্বামী তাই অবশ্যই আমি তাকে এমন কিছু করার অনুমতি দিবো না যাতে তার ক্ষতি হবে।আমি সবসময়ই আমার Dream girl  কে কেয়ার করবো ভালোবাসবো।

সব সন্তানের কাছেই তার পিতামাতার স্থান সবার উপরে। তাই আমিও চাইবো আমার Dream Girl আমার বাবা মাকে অনেক ভালোবাসবে, শ্রদ্ধা করবে।তাদের কথার গুরুত্ব দেবে।কেননা তাদের কারনেই আজ সে তার প্রাণপ্রিয় স্বামীকে পেয়েছে। আর আমিও আমার  Dream Girl এর বাবা মাকে অনেক শ্রদ্ধা করবো ভালোবাসবো।কেননা তারা তাদের আদরের মেয়েটিকে আমার মত একটি অপরিচিত ছেলের হাতে সারা জীবনের জন্য সপে দিবে।এজন্য আমি আজীবন তাদের কাছে কৃতঘ্ন থাকা উচিত।আমার একটাই চাওয়া আমার Dream girl আমার বিপদাপদে আমার পাশে থাকবে।  আমার সুখ দুঃখের অংশীদার হবে।আমি যেভাবে রাখি সেভাবেই নিজেকে মানিয়ে নিবে।এমন কিছু দাবি করবে না যা আমার সামর্থ্যের বাহিরে থাকবে। তবে আমি যতটুকু সম্ভব আমার Dream Girl কে সুখে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। 

আমি যেমন চাই তেমনই যে পাবো এমন কোনো কথা না তবে আল্লাহ তায়ালা আমার জন্য যেটা ভালো মনে করবেন অবশ্যই তিনি সেটাই করবেন। তবে আমি আমার Dream Girl এর জন্য এক সমুদ্র ভালোবাসা নিয়ে অধীর আগ্রহে বসে আছি।আল্লাহ যেনো দ্রুতই আমাকে আমার Dream girl কে এবং আমার মতো যাদের Dream girl/ Dream boy আছে তাদের পাওয়ার ব্যবস্হা করে দেন। (আমীন)

Comments