Why Waste Your Life For Someone?


Life is so beautiful if you can enjoy it. তাই কারো জন্য নিজের জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। জীবনটা উপভোগ করতে শিখুন। একটা কথা মনে রাখবেন জীবন কারো জন্য থেমে থাকে না। পাওয়া না পাওয়া মিলেই জীবন।জীবনে সুখ- দুঃখ, হাসি-কান্না থাকবেই তারপরও জীবনটাকে উপভোগ করতে হবে।কাউকে খুশি করতে গিয়ে নিজের জীবনকে নষ্ট  না করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন কেননা এটা সারা জীবন আপনাকে সাহায্য করবে।

আমাদের লাইফটা আল্লাহ প্রদত্ত  খুবই দামি একটি জিনিস।জীবন খুবই ক্ষণস্থায়ী।এই ক্ষণস্থায়ী সময়টাতেই আমাদের অনেক কিছু করতে হয়।জীবনটাকে সুন্দর করে সাঁজাতে গোছাতে হয়।এবং অনেক সময় কারো জন্য আমাদের সাঁজানো গোছাানো জীবনটা নষ্টও হয়ে যায়।কিন্তু মনে রাখতে হবে জীবনটা একান্তই আপনার তাই কারো জন্য এটাকে নষ্ট করার কোনো মানেই হয় না।ধরুন ,আপনি একটা মেয়েকে অথবা ছেলেকে ভালোবাসেন। আপনাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক কিন্তু হঠাৎ কোনো কারনে মেয়েটি বা ছেলেটি আপনাকে ধোঁকা দিয়ে চলে গেলো। তখন আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন।আজেবাজে জিনিস যেমন - ধুমপান, মদ, ড্রাগ ইত্যাদি খাওয়া শুরু করলেন এবং নিজের লাইফটাকে ধ্বংসের পথে ঠেলে দিলেন।অথচ আপনি যার জন্য এসব করছেন সে কিন্তু অন্য আরেকজনকে নিয়ে সুখেই আছে। সে একটি বারের জন্যও আপনার কথা স্মরণ করছে না। তাই কারো জন্য নিজের সুন্দর জীবনটা নষ্ট করা উচিত নয়।

 সময় খুবই মূল্যবান জিনিস সময়কে কাজে লাগান দেখবেন লাইফটা অনেক সুন্দর হবে।সময়কে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন তখন দেখবেন জীবনটা কত সুন্দর।বাজে কাজে সময় দিয়ে লাইফ নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখুন। ধরুন আপনি একটা ছেলে অথবা মেয়েকে ভালোবাসেন। আপনি কাজকর্ম ফেলে সারাক্ষণ শুধু তাকে নিয়েই ভাবেন।তাকে দেখার জন্য সে যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেখানে বসে থাকেন। কিন্তু কিছুদিন পর দেখা গেলো কি আপনার চেয়ে ভালো এবং প্রতিষ্ঠিত কেউ একজন এসে আপনার সেই ভালোবাসার মানুষটিকে বিয়ে করে নিয়ে গেলো।তখন আপনি কি করবেন? নিশ্চয়ই অনেক কষ্ট পাবেন। নিজেকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকবেন। আমরা এতোটাই বোকা যে আমরা সারাক্ষণ প্রজাপতির পিছনে ছুটি প্রজাপতি ধরার জন্য কিন্তু ফুলের চাষ করি না। যদি আমরা ফুলের চাষ করতাম তখন আর প্রজাপতির পিছনে দৌঁড়ানো লাগতো না সে নিজেই ফুল বাগানে আসত। ঠিক তেমনিভাবে কোনো মেয়ে বা ছেলের পিছনে ঘুরে সময় নষ্ট না করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন দেখবেন লাইফে ছেলে / মেয়ের অভাব হবে না। তখন আপনার খোঁজ করা লাগবেনা প্রজাপতির মতো তারা নিজেরাই আসবে আপনার জীবন নামক ফুলবাগানে।

আমাদের জীবনটা অনেক সুন্দর হবে যদি আমরা সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি ।জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই পরিচয় হয় তাদের মধ্যে কেউ ভালো কেউ বা খারাপ।তাই বলে কারো জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না।সবসময়ই জীবনকে উপভোগ করতে হবে।কেননা কেউ একজন বলেছিলো - "Life is a funky dance if you can see romance."

Comments

Post a Comment