গুনাহগার বান্দা


প্রভু তোমার দরবারে উঠিয়েছি হাত,
গুনাহগার বান্দা আমি মাপ করে দাও পাপ।
কত গুনাহ করলাম আমি লজ্জায় মাথা নিচু,
ক্ষমা করো হে রাহমান আমল নাই তো কিছু।

পাপে ভরা জীবন আমার গুনাহের পাহাড়,
তওবা করে নিলাম প্রভু ক্ষমা করো এবার।
তোমারই দরবারে আমি পড়ি লুটিয়ে ,
বড়ই অসহায় আমি তুমি বিনে যাবো কার কাছে।

শূন্য দুই হাত প্রভু তুলিলাম তোমার পানে,
ভয় যে আমার বিরাজ করে মনে প্রতিক্ষণে।
ধুয়ে মুছে নেও গো প্রভু আমায় তুলে কোলে,
বুকটা আমার ভাসে শুধু দু'নয়নের জলে।


গুনাহের বোঝা মাথায় নিয়ে আমি পেরেশান,
ক্ষমা করো আমায় প্রভু তুমি মেহেরবান।
তুমি যদি না করো ক্ষমা যাবো বলো কোথায়,
কবরের কথা স্মরণ করলে মনে লাগে ভয়।

অনেক বড় পাপী আমি নইতো যোগ্য ক্ষমার,
তুমি তো দয়ার সাগর মাপ করে দাও এবার।
তোমার কাছে হাত তুলেছি আমি গুনাহগার,
মাপ করে দাও হে রাহিম রাহমান।

Comments